শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬



সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল

আল হেলাল,সুনামগঞ্জ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর সাথে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের অভিজাত হোটেল ‘দ্য পিস প্যালেস’ এর হলরুমে সুনামগঞ্জ-৪ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক মিলনমেলা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সামগ্রিক সামাজিক উৎসব। পূজায় কোনো ধরনের অশুভ শক্তি যেন সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ থাকবে।

তিনি আরও বলেন, উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্কিত পরিস্থিতি এড়াতে স্থানীয় জনগণ, পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় রক্ষা করা হবে। পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। শান্তিপূর্ণ ও নিবিঘ্ন পরিবেশে উৎসব শেষ করতে যা যা প্রয়োজন, তার সবই করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাশ, সুনামগঞ্জ জেলা বিএনপির  আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী ও সাবেক চেয়ারম্যান আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, সংগঠনটির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার বাপ্পী।

এছাড়া সভায় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এবং বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লা ভূঁইয়া উপস্থিত থেকে মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের বিশেষ টহল পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি পূজামন্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রতিনিধি,স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের এই যৌথ প্রয়াস আসন্ন দুর্গোৎসবকে সুশৃঙ্খল ও সর্বজনীন আনন্দমুখর পরিবেশে উদযাপনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews