শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬



জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

মাসুক আহমদ, জৈন্তাপুর, (সিলেট)

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ মাসের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ও ফেরিঘাট এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।নিহত শিশুটির নাম আয়াত (৩ মাস)। সে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে।

নিহত অপর দুজন এক নারী ও এক পুরুষ। এরমধ্যে একজন বাসচালক। নিহতদের নাম-পরিচয় বিস্তারিতভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত চার থেকে পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে শিশু আয়াতসহ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ওই মহাসড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির চালক গুরুতর আহত এবং কয়েকজন যাত্রীও আহত হন। স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ তাঁদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর বাসচালক ও নারী যাত্রী মারা যান।

জানা গেছে, রাজবাড়ী জেলা থেকে ছয় দিনের সফরে সিলেট ভ্রমণে এসেছিলেন একদল পর্যটক। শনিবার দুপুরে বাসে করে তাঁরা জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে ফেরিঘাট এলাকায় পৌঁছালে সিলেটগামী পাথরবোঝাই ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি অনিয়ন্ত্রিত হয়ে সড়কের পাশের কাদায় পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, তামাবিল সড়কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews