বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ

কালাইয়ে পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬



কালাইয়ে পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

একেএম ফজলুলহক,কালাই, জয়পুরহাট

জয়পুরহাটের কালাই পৌরসভা এলাকায় এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সুস্থ-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালাই পৌরসভার উদ্যোগে চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান (১৯ই সেপ্টেম্বর ২০২৬) রোজ মঙ্গলবারে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অভিযানকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক, ড্রেন, নালা- হাট-বাজার এবং বিভিন্ন আবাসিক এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অভিযানের সময় সরজমিনে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন:মৌওদুদ আলম সরকার — সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালাই থানা বিএনপি
সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল  আহ্বায়ক, কালাই পৌর বিএনপি
আনিসুর রহমান তালুকদার  অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা বিএনপি
রেজাউল ইসলাম সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আমিনুর রহমান বিএনপি নেতা বাদেশ আলী মাস্টার বিএনপি নেতা

এছাড়াও কালাই পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযানে অংশ নেন।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ বলেন, “বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু রোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। কালাই পৌরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

উপস্থিত নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এলাকার সাধারণ মানুষের কল্যাণ ও সুস্থতায় সবাইকে একযোগে কাজ করতে হবে। নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই একটি ডেঙ্গুমুক্ত সুন্দর কালাই গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews