কালাইয়ে পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
একেএম ফজলুলহক,কালাই, জয়পুরহাট
জয়পুরহাটের কালাই পৌরসভা এলাকায় এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সুস্থ-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালাই পৌরসভার উদ্যোগে চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান (১৯ই সেপ্টেম্বর ২০২৬) রোজ মঙ্গলবারে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অভিযানকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক, ড্রেন, নালা- হাট-বাজার এবং বিভিন্ন আবাসিক এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানের সময় সরজমিনে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন:মৌওদুদ আলম সরকার — সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালাই থানা বিএনপি
সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল আহ্বায়ক, কালাই পৌর বিএনপি
আনিসুর রহমান তালুকদার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা বিএনপি
রেজাউল ইসলাম সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আমিনুর রহমান বিএনপি নেতা বাদেশ আলী মাস্টার বিএনপি নেতা
এছাড়াও কালাই পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযানে অংশ নেন।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ বলেন, “বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু রোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। কালাই পৌরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
উপস্থিত নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এলাকার সাধারণ মানুষের কল্যাণ ও সুস্থতায় সবাইকে একযোগে কাজ করতে হবে। নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই একটি ডেঙ্গুমুক্ত সুন্দর কালাই গড়ে তোলা সম্ভব।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত