শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬



এসিল্যান্ড অবগত
পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, কানুনগো (অঃদাঃ) মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারার তদন্ত প্রতিবেদনের নামে ঘুষ বাণিজ্য, ভুয়া তথ্য প্রদান করা, চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়ে তদন্ত করে এসিল্যান্ড কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার বিষয়ে প্রত্যক্ষদোর্ষীরা শনিবার এ প্রতিনিধিকে অভিযোগ করেন। এছাড়া উপজেলার ১০নং জাবরহাট ও ১১নং বৈরচুনা ইউনিয়নে প্রচুর পরিমাণ সরকারি সম্পত্তি থাকায় সরকারের স্বার্থে ওই সব জমিতে ইতিপূর্বে ভূমি অফিস থেকে লাল ফ্লাগ ¯’াপন করা হয়েছিল। বিশেষ করে ১০নং জাবরহাট ইউনিয়নে চন্দরিয়া আমির পাড়া ও আশেপাশের গ্রাম গুলোতে সরকারি জমিতে যে লাল ফ্লাগ গুলি ¯’াপন করা হয়েছিল ¯’ানীয় দালালদের মাধ্যমে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে সার্ভেয়ার মোঃ ওমর ফারুক ওই সব সরকারি জমির লাল ফ্লাগ সরিয়ে ফেলেছেন। ফলে পূর্বের দখলে থাকা ব্যক্তিরা প্রকাশ্যে ঐসব সরকারি জমিতে চাষাবাদ করছে বলে সরেজমিন খোজ নিয়ে জানা গেছে। এছাড়া নাম খারিজের ব্যাপারে প্রতি ফাইলে ৩শ থেকে ৫শ টাকা ক্ষেত্র বিশেষ চুক্তিভিত্তিক মোটা অংকের টাকা আদায় করে সার্ভেয়ার ওমর ফারুক সই স্বাক্ষর করেন বলে ভুক্তভোগীরা জানায়। এসব ঘুষের টাকা সম্পর্কে এসিল্যান্ড এম.এন ইশফাকুল কবীর অবগত আছেন এবং তিনি ওই টাকার সন্তোষজনক ভাগ পেয়ে থাকেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট (এডিএম) এর আদালত থেকে জমি জমার বিরোধ সংক্রান্ত মোকদ্দমার তদন্ত করার জন্যে সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইশফাকুল কবীর কে আদালত নির্দেশ দিলেও তিনি এ নির্দেশ মানেন না।

তিনি নিজে সরেজমিন না গিয়ে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে দিয়ে তদন্ত করে থাকেন। ওই দুই তদন্তকারী সরেজমিনে গিয়ে বিবাদী পক্ষকে আতঙ্ক সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করে থাকেন বলে চন্দরিয়া মৌজার আমিরপাড়া গ্রামের বেশ কয়েকজন এ অভিযোগ করেন। তাদের প্র¯‘তকৃত প্রতিবেদনে এসিল্যান্ড স্বাক্ষর করে আদালতে রিপোর্ট প্রেরণ করেন। ফলে অনেকেই ন্যায় বিচার হতে বঞ্চিত হ”েছ। এসব বিষয় এসিল্যান্ড ও সার্ভেয়ার ওমর ফারুক কে জিজ্ঞাসা করা হলে সুকৌশলে তারা এড়িয়ে যান। বিষয়টি সরকার ও জনস্বার্থে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যব¯’া গ্রহণের জন্যে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তেক্ষেপ কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews