
ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মনিরুল ইসলাম এডাহক কমিটির সভাপতি কালাইয়া কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ যুগ্ম – সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির । সভায় সভাপতিত্ব করেন জনাব এনায়েত হোসেন অধ্যক্ষ কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপেল মাহমুদ ফিরোজ সদস্য সচিব বাউফল উপজেলা বিএনপি,জনাব শাজাহান মাতুব্বর সাবেক কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, জনাব মো: জসিম উদ্দিন তুহিন সাবেক কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য , গাজী মো: গিয়াস উদ্দিন আহ্বায়ক বাউল উপজেলা যুবদল।
আরো উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান রাসেল সাবেক কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি। এছাড়াও এডহক কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষক মন্ডলী শিক্ষার্থী ও অভিভাবক।
কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান এবং কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নীহার বিন্দু প্রভাষক ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ।