বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আস্থা লাইফের সাথে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘শিক্ষা সুরক্ষা বীমা’ চুক্তি ‎গাইবান্ধা সরকারি কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কক্সবাজারে মাদকের চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নির্যাতন, নিহত ১ ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা আন্দোলন ঘিরে টিপুরদিতে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার কবিতা/মাটি/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল হাটহাজারীতে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন: ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড শতভাগ পাসের হার দেখানোর প্রতিযোগিতায় বলি হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ! প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

আস্থা লাইফের সাথে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘শিক্ষা সুরক্ষা বীমা’ চুক্তি

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬



আস্থা লাইফের সাথে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘শিক্ষা সুরক্ষা বীমা’ চুক্তি সাক্ষরিত।

আবুল কালাম আজাদ, চাটখিল -নোয়াখালী

সেনাবাহিনী পরিচালিত আস্থা লাইফের এই সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য সেবা শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ কর্ণেল মোঃ আহসানুল কবির, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি বলেন, এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বার্ষিক যৎসামান্য প্রিমিয়াম প্রদানের বিপরীতে তাদের অভিভাবকগণের অকাল প্রয়াণে নিজেদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য মাসিক বৃত্তি পাবেন। আমরা তাদের শিক্ষাজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি, আস্থা লাইফের সাথে আমাদের এ বন্ধন বা সহযোগীতা শিক্ষার্থীদের জীবনকে আরো নিরাপদ ও নিশ্চিন্ত করতে অগ্রণী ভূমিকা রাখবে।

অপরদিকে, আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, এই চুক্তির ফলে কোমলমতি শিক্ষার্থীদের উপার্জনক্ষম অভিভাবকের আকষ্মিক মৃত্যুতে কিংবা দূর্ঘটনায় তাদের পড়ালেখা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া কিংবা ঝড়ে পড়া রোধের পাশাপাশি আস্থা লাইফের মূল কার্যক্রম তথা বীমা সেবা ও আর্থিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই লক্ষ শিক্ষার্থীদেরকে শিক্ষা সুরক্ষা বীমার আওতায় সুরক্ষিত করতে আস্থা লাইফ বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews