বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আস্থা লাইফের সাথে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘শিক্ষা সুরক্ষা বীমা’ চুক্তি ‎গাইবান্ধা সরকারি কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কক্সবাজারে মাদকের চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নির্যাতন, নিহত ১ ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা আন্দোলন ঘিরে টিপুরদিতে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার কবিতা/মাটি/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল হাটহাজারীতে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন: ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড শতভাগ পাসের হার দেখানোর প্রতিযোগিতায় বলি হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ! প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬



দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার: প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর আবেদন

আব্দুস সালাম, ​দিনাজপুর 

​দিনাজপুর পৌরসভা ১০ নং ওয়ার্ড পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকায় মাদকদ্রব্যের ব্যাপক বিস্তারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

​মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বালুয়াডাঙা হঠাৎপাড়া মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা দিনাজপুর পুলিশ প্রশাসন বরাবরে এ লিখিত আবেদন জানানো হয়।

​আবেদন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের মাধ্যমে পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকার ঘরে ঘরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন এবং টাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সেবন চলছে। দিন-রাত সমানতালে বহিরাগত মাদকসেবীরা এলাকায় আনাগোনা করায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদকসেবীদের বেপরোয়া আড্ডার কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ এবং চরম ঝুঁকির মুখে পড়ছে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ। মাদক কারবারিদের ভয়ভীতি ও হুমকির মুখে সাধারণ মানুষ মুখ ফুটে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম (বিসিএস) বলেন, মাদকের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদেরকে সোচ্চার হতে হবে। মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে। মাদক ব্যবসায়ীরা যতই কৌশলী ও শক্তিশালী হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি মাদক প্রতিরোধে এলাকাবাসীকে বিভিন্ন কৌশল শিখিয়ে দেন এবং তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

​এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে জরুরি পুলিশি টহল বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews