রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. আরিফুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬



চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. আরিফুর রহমান

 

মো: ইনছান সরদার,শরীয়তপুর :

শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা অ্যাড. আরিফুর রহমান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক গত ৯ জুলাই ২০২৬ তারিখে কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. আরিফুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. বোরহান মিয়া, অভিভাবক সদস্য মো. আনিসিদ্দি তালুকদার এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অ্যাড. আরিফুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি ১৪২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপ কালে নবনিযুক্ত সভাপতি বলেন, এই নিয়োগ  প্রক্রিয়ার বিভিন্ন ধাপে যাঁরা আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্থানীয় হুইপ মহোদয়, মাননীয় সংসদ সদস্য (শরীয়তপুর-১), মাননীয় সংসদ সদস্য (শরীয়তপুর-২), মাননীয় জেলা পরিষদের প্রশাসক, মাননীয় জেলা প্রশাসক (ডিসি), মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জাতীয় শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়, চিকন্দী ও জেলা বিএনপি র সকল নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।সর্বোপরি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের আশা, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews