
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত চরসেনসাস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাইদুল ইউসুফ জিসান বালা
নিজস্ব প্রতিনিধ ,শরীয়তপুর:
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণের স্নেহভাজন, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ঐতিহ্যবাহী বালা পরিবারের কৃতি সন্তান, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চরসেনসাস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও যুবনেতা মাইদুল ইউসুফ জিসান বালার শুভ জন্মদিন ৮ জুলাই ২০২৬। তাঁর এই জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হন তিনি। শুভেচ্ছাবার্তায় নেতাকর্মীরা মাইদুল ইউসুফ জিসান বালার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনসেবামূলক কর্মকাণ্ডের আরও সাফল্য কামনা করেন। পাশাপাশি চরসেনসাস ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাইদুল ইউসুফ জিসান বালা। তিনি বলেন, মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রেরণা। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, সমাজসেবা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।