1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

কলমাকান্দায় ছাত্রদল নেতার গুদাম থেকে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট জব্দ

মোঃ নাজমুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতার গুদামে অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার জব্দ করেছে যৌথবাহিনী। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ৩৩১টি কম্বল ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার। এসবের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. এরশাদূর রহমানের গুদাম ঘর থেকে চোরাচালানের এসব মালামাল জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি। এরশাদূর রহমানের বাড়ি  উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ।

জব্দকৃত মালামাল নেত্রকোনা ৩১ বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই সেনা কর্মকর্তা। এরশাদুর রহমানের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ। তিনি বলেন, ঘটনাটি আমরাও শুনেছি। ছাত্রদলের কোনো নেতা কিংবা কর্মী কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স। অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট