1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাজীপুরে ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত । - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত । দিনে-দুপুরে সতিনের ঘরে চুরি! হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম কিংস ফাইনালে ! বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় আ.লীগ নেতার দখলের মার্কেট ভেঙে সরকারি স্কুলের ২৫ কোটি টাকার জমি উদ্ধার !  সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মিরপুর হযরত শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ । চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ! শেরপুরে এক সংখ্যালঘু পরিবারের আর্তনাদ “আমার ঘর ভেঙে দিয়েন না” !

গাজীপুরে ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ।

মুহাম্মদ আতিকুর রহমান গাজীপুর :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

গাজীপুরে ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ।

গাজীপুরে বিভিন্ন ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা ও সাধারণ মানুষের ঈমান-আকিদা বিভ্রান্তির আশঙ্কা মোকাবেলায় এক বিশাল “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকালে গাজীপুর মহানগরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে সম্মিলিত ওলামা পরিষদ আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়ার দেওনার বিশিষ্ট পীর ব্যক্তিত্ব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল্লামা আশেকে মোস্তফা, মুফতি মাসউদুল করিম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবু বকর তামিম, মাওলানা আব্দুল মান্নান বদরী, মাওলানা ইকবাল মাসুম, মাওলানা গাজী আল মাহমুদ, মাওলানা ফরিদ উদ্দিন রহমানী, মাওলানা মাহমুদুল হাসান মারুফ, মুফতি নিজাম উদ্দিন, মাওলানা গাজী রুহুল আমিন, মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মুফতি নূরুল ইসলাম, মাওলানা কাজী মঈন উদ্দিন, মাওলানা আব্দুর রহিম আল-মাদানী, মুফতি নাসিরুদ্দিন খাঁন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা খন্দকার শামসুদ্দীন, মাওলানা মোবারক হোসেন ও মাওলানা হেদায়াতুল্লাহসহ গাজীপুরের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

প্রধান অতিথি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় উগ্র ও বিভ্রান্তিকর কার্যক্রম প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা বলেন, সমাজে বিভ্রান্তিকর মতবাদ, ধর্মীয় অপব্যাখ্যা ও ভ্রান্ত চিন্তাধারার বিস্তার রোধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। বক্তারা হিযবুত তাওহীদের বিভিন্ন বক্তব্য ও প্রকাশনাকে ইসলামবিরোধী ও বিভ্রান্তিকর দাবি করে এসব কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট