সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শেখ হাসিনা বাংলাদেশে একটি তান্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত …… জহির উদ্দিন স্বপন শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য দিনাজপুরে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাগরে ভাসানোর আগেই পাচারকারীদের  ছক বানচাল,টেকনাফে উদ্ধার  ৮ আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে সুরক্ষা নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন সংকটে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প, আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে সম্ভাবনা রাজশাহী মহনপুরে নারী হত্যাকাণ্ড: সন্দেহভাজন  আটক ১ জন টেকনাফ  সীমান্তে অস্ত্র – বিস্ফোরকের চালান আটক,তদন্তে  আইনশৃঙ্খলা  বাহিনী, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুলকে চূড়ান্ত সতর্কবার্তা অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬



পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং সবার জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।’ আজ রোববার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যাালয়ে জেলার কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় পার্বত্য অঞ্চলের তিন জেলায় ইতোমধ্যে ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই দুর্গম এলাকার আরো দেড়শ স্কুলে এই মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। নিজেকে একজন পার্বত্যবাসী উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার সারাদিনের ভাবনা পার্বত্যবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করা। আমরা এমন এক দেশ গড়ার স্বপ্ন দেখছি যেখানে ধর্মনিরপেক্ষতা, সামাজিক সংহতি এবং জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। পার্বত্যবাসীর অধিকার বাস্তবায়নে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আমরা কেবল সমতা নয় বরং প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার ও ন্যায্যতার ওপর জোর দিচ্ছি।’ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংঘাতের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে আছি। এই দেশ আমাদের সবার এবং কেউ এককভাবে দেশের ক্ষতি করতে পারবে না। একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews