বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

জামালপুর জেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন এবং ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
ইসলামপুর উপজেলাধীন পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়। এ সময় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ (তিন) জন ব্যক্তিকে প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ‘ওয়ান স্টার ব্রিকস’ নামক একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পরিবেশগত ছাড়পত্র ব্যতীত ভাটা পরিচালনা এবং ফসলি জমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে ইটভাটাটিকে ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে সরিষাবাড়ী উপজেলার চর নান্দিনা মৌজার নান্দিনা কানিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নালিশী ভূমিতে ভেকু গাড়ি ব্যবহার করে আবাদী জমির উপরিভাগের মাটি উত্তোলনের সময় অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews