রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬




শেরপুরে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত সেই আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। ১৪ জানুয়ারি বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ার কারণে তার মনোনয়নপত্র জমা নেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কাঁদতে শুরু করে দেন ওই প্রার্থী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

পরে হাইকোর্টে রিট করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন দেন। আজ বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ ব্যাপারে আব্দুল্লাহ বাদশা বলেন, সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র জমা না নিলে আমি হাইকোর্টে রিট করি। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে আজ বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। দু-একদিনের মধ্যেই মনোনয়ন বৈধতা বিষয়ে ফলাফল পেয়ে যাব। নতুন কোনো সমস্যা না হলে আমি শেরপুর-২ আসন থেকে ঈগল পাখি প্রতীকে নির্বাচন করব, ইনশাআল্লাহ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews