1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শাকিল আহমেদ জামালপুর 
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুপ আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এবং ৩৫ বিজিবি’র সম্মানিত অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি) মহোদয়।

এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট