1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের কর্মকর্তাদের সরকারী,দায়িত্ব পালনকালে হামলাকারী,১১ আসামী গ্রেপ্তার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের কর্মকর্তাদের সরকারী,দায়িত্ব পালনকালে হামলাকারী,১১ আসামী গ্রেপ্তার

জামাল হোছাইন, কক্সবাজার : 
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এর চুনতি অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন  আজিজ নগর বন্য প্রাণী অভয়ারণ্য বিটের উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় সরকারী জমি তথা বন্য প্রাণী অভয়ারণ্যের ২০১৬ ইং সালে  জমি দখল করার সময় খবর পেয়ে তৎকালীন রেঞ্জ কর্মকর্তা শহিদুল আলম সরকারের   নেতৃত্বে জবরদখল প্রতিরোধ করতে তথা সরকারী দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা প্রদান কালে দখলবাজরা স্বশস্ত্র হামলা চালিয়ে একাধিক বন কর্মকর্তা – বনকর্মী কে গুরুত্ব আহত করে, উক্ত ঘটনায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশনায় চুনতি বন্য প্রাণী  অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা শহিদুল আলম সরকার  বাদী হয়ে ১২ জন কে আসামি ৩০/৩/২০১৬ ইং সালে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন, মামলার ১২ আসামির মধ্যে ৬ নং আসামি আটক হন, সে বর্তমানে জামিনে আছেন। বাকী পরোয়ানাভুক্ত  এগারজন

আসামি পলাতক ছিলেন কিন্তু পুলিশের সাঁড়াশি অভিযানে এক জানুয়ারী এগারজন আসামী  যথাক্রমে পুর্ব বড় ভেওলা ইউনিয়নের কালা সিকদার পাড়া এলাকার শামশুল আলমের পুত্র বেলাল উদ্দিন, উত্তর হারবাং ভিলিজার পাড়া এলাকার মৃত  হেদায়ত আলীর পুত্র আবুল কালাম, মৃত আহমদ হোসেনের পুত্র রশিদ আহৃদ, ইব্রাহিমের পুত্র জিয়াবুল হক, রোডপাড়া এলাকার আবুল কালামের পুত্র আলাউদ্দিন, উত্তর হারবাং ইছাছড়ি এলাকার মুফিজুর রহমানের পুত্র নুরুল আবছার, গোলাম ছোবহান মিয়ার ঘোনা এলাকার মৃত জলিল বক্স এর পুত্র মহি উদ্দিন, ভিলিজার পাড়া এলাকার আজিজুর রহমানের পুত্র নাছির উদ্দীন, আহমদ হোসেন এর পুত্র মোস্তাক আহমদ, উত্তর হারবাং পশ্চিম ভিলিজার পাড়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন এর পুত্র মো: শফি, ইব্রাহিম এর পুত্র ডা: বেলাল উদ্দিন, মৃত নুর হোসেন এর পুত্র মনজুর আলম। ধৃতদের থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন। বন্য প্রাণী অভয়ারণ্য চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন জানান বন্য প্রাণী অভয়ারণ্যের   সরকারী জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে দখলকারী যেই হউক কাউকে ছাড় দেয়া যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট