1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গজারিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান  - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

গজারিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান 

মোঃরুহুল আমিন
  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
মোঃরুহুল আমিন ,(গজারিয়া,মুন্সিগঞ্জ ):
ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়নের নয়ানগর, বালুচর, বাশগাঁও, ইসমানিরচর ও হোসেন্দী ইউনিয়নের বলাকীচরসহ নদী সংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এম.পি. ও গজারিয়া উপজেলা প্রশাসন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য টিন, খাবারের জন্য চাল এবং নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: মনসুর আহমেদ খাঁন জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সার, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান মীনা আক্তার। সংসদ সদস্য ফয়সাল বিপ্লব বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই মিলে এ দুর্যোগ মোকাবিলা করব এবং ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা প্রদান করব।” গজারিয়া উপজেলার প্রশাসনের এই তৎপরতা ও সহযোগিতা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মাঝে আশার আলো জাগিয়েছে। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট