1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

দুধের মধ্যে কাপড় ধোয়ার ‘ডিটারজেন্ট’ নিরাপদ খাদ্যে কর্তৃপক্ষের ল্যাব টেষ্টে প্রমাণিত!

কাজী বাবলা,পাবনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

পাবনায় দুধের মধ্যে কাপড় ধোয়ার ‘ডিটারজেন্ট’ পাউডারের নমুনা পাওয়া গেছে। নিরাপদ খাদ্যে কর্তৃপক্ষের ল্যাব টেষ্টে দুধের মধ্যে ডিটারজেন্টের অস্তীত্ব পাওয়া যায়। এ খবরে মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনা জেলা প্রশাসনের কাছে একটি রির্পোট জমা দিয়েছেন। সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সোমবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জল হোসাইন সাংবাদিকদের জানান, গত ৪ ডিসেম্বর পাবনা শহরের লাইব্রেরী বাজার থেকে ফারুক ডেইরি ফার্ম, আলী মরিয়ম মিল্ক, এইচএনএম ডেইরি, ফারুক ডেইরি, আরাফ ডেইরি ফার্ম এবং ভাই ভাই ডেইরি র্ফামের দুধের নমুনা সংগ্রহ করে তা নিরাপদ খাদ্যে কর্তৃপক্ষের ল্যাররেটরিতে টেষ্টের জন্য পাঠানো হয়। ল্যাবরেটরি টেস্টে পাবনার আটঘরিয়া উপজেলার বাঈখোলায় অবন্থিত ফারুক ডেইরি ফার্ম থেকে সংগৃহিত দুধের মধ্যে ডিটারজেন্টের অস্তীত্ব পাওয়া যায়। এ ছাড়া অন্য কয়েকটি প্রতিষ্ঠানের দুধে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। ল্যার টেষ্টের রির্র্পোটটি গত ১৮ ডিসেম্বর পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের নিকট জমা দেয়া হয়েছে। একটি সুত্র জানায়, পাবনার আটঘরিয়া উপজেলার বাঈখোলায় অবন্থিত ফারুক ডেইরি ফার্ম
সাভার মিলিটারি ফার্মসহ দেশের বিভিন্ন স্থানে এবং বড় বড় প্রতিষ্ঠানে দুধ সাপ্লাই দিয়ে থাকে। কনজুমার অ্যঅসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম বলেন, এ সব বড় বড় প্রতিষ্ঠান নিজেরা দুধ উৎপাদন না করে বিভিন্ন স্থান থেকে নিম্নমানের দুধ সংগ্রহ করে তা মার্কেটিং করে থাকে। তা ছাড়া এরা ভেজাল দুধ তৈরির সঙ্গেও জড়িত। ফলে ল্যাবরেটরি টেষ্টে দুধের মধ্যে ডিটারজেন্ট পাউডারের নমুনা পাওয়া গেছে। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর বিএম শাফিকুল হাসান জুয়েল বলেন, ডিটারজেন্ট মিশ্রিত দুধ পান করলে মানুষের লিভার ও পাকস্থলি মারাত্নক ক্ষতিগ্রস্থ হতে পারে। এ ছাড়া ডায়রিয়া, আমাশয়সহ অন্য পেটের পীড়া ও নানা রোগ দেখা দিতে পারে।
পাবনা জেলা প্রাণী সম্পদ অফিসের ট্রেনিং অফিসার ডা. কৃষ্ণ মোহর হালদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা জানার পর ফারুক ডেইরি কর্তৃপক্ষকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নমুনা সংগ্রহের পর ল্যাবরেটরিতে টেষ্টে ডিটারজেন্টের নমুনা পাওয়া পরপরই ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী অফিসের ল্যাব টেকনিশিয়ান মো. সাগর আলী বলেন, আমি নিজে পরীক্ষা করে দুধের মধ্যে কাপড় ধোয়ার ডিটারজেন্টের অস্তীত্ত্ব পেয়েছি।
এ বিষয়ে পাবনার আটঘরিয়া উপজেলার বাওইখোলায় অবস্থিত ফারুক ডেইরি ফার্মের স্বত্ত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম ফারুক বলেন, এমনতো হওয়ার কথা না। এ সব ব্যাপারে তারা খুবই সর্তক। তিনি জানান, বাঈখোলা গ্রামে তাদের নিজস্ব খামার রয়েছে। সেখানে শতাধিক দদেল গরু আছে। এ ছাড়া আমরা প্রতিদিন ৮/১০ হাজার লিটার দুধ বাইরে থেকে সংগ্রহ করি। তিনি আরও বলেন, প্রতিদিন ১২ হাজার থেকে ১৩ হাজার লিটার দুধ তার কোম্পানী সাভার মিলিটারী ফার্মে সরবরাহ করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ও বড় বড় প্রতিষ্ঠানে গড়ে প্রতিদিন ১৯/২০ হাজার লিটার দুধ সাপ্লাই দেওয়া হয়। তারা কোন সময় কোন অভিযোগ করেনি। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষযটি জানার পর তিনি ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্মকর্তাদের সংশ্লিষ্ট কোম্পানীকে
ডেকে কেন দুধের মধ্যে ডিটারজেন্ট এলো তা জানতে নির্দেশ দিয়েছেন। সঠিক জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট