1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন। বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত ভূইঁয়া, হাসান মুহাম্মদ শহিদুল্লাহ
সদস্য আমিনুল ইসলাম আমান, মো. জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ,
যুগ্ম আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যান সম্পাদক আব্দুর রহিমসহ কমিশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যৎ কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট