বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কবিতা / শীত এলে / এম . এম মিজান

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫



শীত এলে
শীত এলে শীত পেলে – ভরে আমার মনটা।
খুবই ভালো লাগে যে – শীতকালীন ক্ষণটা।

শীত এলে খেতে মজা — নানা জাতের মাছ।
পেতে ভালো লাগে যে – আগুনের মিঠে আঁচ।

শীত এলে চলে আসে – মাঠের পাকা ধান।
কৃষকের ঘর থেকে আসে – পিঠাপুলির ঘ্রাণ।

শীত এলে খেতে পারি – খেজুরের রস।
বাংলার ভাঁপা পিঠার – দুনিয়াজোড়া যশ।

শীত এলে বাজারে আসে – নানা সব্জি – শাক।
ধনীরা থাকে আরামে – গরীবের নেই পোশাক।

শীত এলে ভারী কুয়াশায়– অনেকে হয় বেকার।
সাহায্যর নামে ছবি তুলে – কিছু দরদী জোকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews