শীত এলে খেতে মজা -- নানা জাতের মাছ।
পেতে ভালো লাগে যে - আগুনের মিঠে আঁচ।
শীত এলে চলে আসে - মাঠের পাকা ধান।
কৃষকের ঘর থেকে আসে - পিঠাপুলির ঘ্রাণ।
শীত এলে খেতে পারি - খেজুরের রস।
বাংলার ভাঁপা পিঠার - দুনিয়াজোড়া যশ।
শীত এলে বাজারে আসে - নানা সব্জি - শাক।
ধনীরা থাকে আরামে - গরীবের নেই পোশাক।
শীত এলে ভারী কুয়াশায়-- অনেকে হয় বেকার।
সাহায্যর নামে ছবি তুলে - কিছু দরদী জোকার।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত