বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

গাইবান্ধায় চাকুরি থেকে অব্যাহতি চাওয়ায় মোটর বাইক জব্দ ব্যাংক চেকের মামলার হুমকি থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃতঃ আব্দুল আজিজ ওরফে রাজার ছেলে মোঃ আরিফুল ইসলাম সোমেসী ট্রেডার্স লিমিটেড এর একজন কর্মচারী।তিনি দীর্ঘ ২০১৬ সাল হইতে প্রায় ৯ বছর যাবৎ সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে। ২০১৬ সালে অত্র প্রতিষ্ঠানে যোগদানের সময় প্রতিষ্ঠানটির শর্ত ও ট্রেডিশন মোতাবেক জামানত হিসাবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার চেক নাম্বার ৬৩৩৭৬৫১ যাহা অত্র প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় পূর্বের দাখিলি চেকখানা ফেরত এর শর্তে এন আর.বি.সি ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার চেক নং SB 5174835 সহ আরও একখানা এন.আর.বি.সি ব্যাংক গাইবান্ধা শাখার চেক প্রদান করিলে শর্ত মোতাবেক অত্র প্রতিষ্ঠান আরিফুলকে হস্তান্তরিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখা চেক নাম্বার ৬৩৩৭৬৫১ ফেরত প্রদান না করে টালবাহানা করিয়া কালক্ষেপন করছেন। এমতাবস্থা চলিতে থাকাকালে আরিফুল গত ০৬-১১-২০২৫ ইং তারিখ সময় আনুমানিক ৬.০০ ঘটিকায় চাকুরী ছাড়িয়া দেওয়ার লিখিত প্রস্তাব করিলে অত্র প্রতিষ্ঠানের এমডি/ম্যানেজিং ডিরেক্টর আশেক জাহান পল্লব, পিতাঃ মৃতঃ সিরাজুল হক, তাকে হিসাবের গরমিল দেখাইয়া আরিফুলের হস্তান্তারিত তিনটি ফাঁকা চেক দিয়া চিরতরে মামলায় জরাইয়া ক্ষতিসাধন করবে মর্মে হুমকি প্রদর্শন করিলে আরিফুল ভীত সন্ত্রস্ত হইয়া বিষয়টি তাহার পরিবারের সাথে আলোচনা করে। অতপর গত ২২/১১/২০২৫ ইং তারিখে আরিফুল পুনরায় চাকুরি ছাড়ে দেওয়ার কথা বলিলে আশেক জাহান পল্লব মোঃ রাজু মিয়া, সোমাসী ট্রেডার্স লিমিটেড অফিসে আরিফুলের নিজের ব্যবহৃত মোটর বাইক (Honda Livo) এর চাবিটি জোরপূর্বক ছিনিয়া নেয়। অনেক চেষ্টা করেও মোটর বাইকটি উদ্ধারে ব্যর্থ হইলে আরিফুল গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews