রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

গত সোমবার (২৪ নভেম্বর) দুপুর ০২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের অক্টোবর ২০২৫ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। জেলার খাতভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ও বিভিন্ন সংস্থা কর্তৃক রুজুকৃত মামলা সংক্রান্ত আলোচনা, অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, মামলা নিষ্পত্তি, মুলতবী মামলার সংক্রান্ত আলোচনা, অপমৃত্যু মামলার পরিসংখ্যান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত আলোচনা, মুলতবী গ্রেফতারী পরোয়ানা ও ক্রোকী পরোয়ানা সংক্রান্ত আলোচনা, বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা এবং জেলার বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

পরে, জামালপুর জেলা পুলিশের অক্টোবর/২০২৫ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার, ফোর্স এবং আউটসোর্সিংদের কে পুরস্কৃত করা হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম,জামালপুর; জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল),জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ওসি ডিবি-১ ; ওসি ডিবি-২; ডিআইও-১; ডিআইও-২; ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক এবং কোর্ট ইন্সপেক্টর’গণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews