বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিতের দাবি এনবিআরে অভিযোগ ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন  সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবেসংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন  আমি সর্বাতক সহযোগীতা করবো  সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল আর নেই ! দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা লেগেই আছে, মৃত্যু কূপে প্ররিণত হয়েছে সড়কটি। আজ (১০ নভেম্বর ২০২৫ইং) সন্ধ্যা আনুমানিক ০৭.১০ ঘটিকাযর দিকে চকরিয়া থানার বানিয়া ছড়া স্টেশন এর কাছে হুমায়ুন বাইক গ্যালারির সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ফ্রেশ কোম্পানির একটি মিনি কাভার্ট ভ্যান, রেজি নং- ঢাকা মেট্রো-অ -১১-৪৩৬৫ ও একটি মিনি ট্রাক রেজি নং ১১-১৭৮৮ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দূর্ঘটনায় গুরুতর আহত ৪জন , মিনি ট্রাকের ড্রাইভার মোঃ জুনায়েদ (৩০) পিতা অজ্ঞাত, এবং হেল্পার ইমন (১৭), সর্ব সাং- রাইম্যা খোলা, ফাইতং,থানা- লামা, জেলা- বান্দরবান বলে জানা যায়। বাকি গুরুতর দুই জন আহতের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পরপরই চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন তার সদস্যদের নিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বর্তমানে তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি চিরিংগা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন এবং মহাসড়কে যান বাহন চলাচল স্বাভাবিক করেছেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews