শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কদুর্ঘটনা  নিহত ৪, আহত ৫ কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সার্বিক কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অটোভ্যান চালক সুজন হাওলাদার হত্যার  ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ২, পিবিআই, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রম আদালতের অনুমতি ছাড়া যেন দেশের বাইরে যেতে না পারেন সেই অন্তর্বর্তীকালীন আদেশে আদালতে আবেদন দাখিল করা হয়েছে। রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান

কবিতা/হিমেল হাওয়া/রাহেলা আক্তার

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
হিমেল হাওয়া
 রাহেলা আক্তার
আজি এ হিমেল হাওয়ায় দোলা দিল অন্তরে,
কি ভীষণ মৌনতা এনে দিল প্রান্তরে।
খোলা জানালায় উলবেগ উড়ে চুল হাওয়াতে—
স্বপ্নে বিভোর, নিমগ্ন কাছাকাছি থাকাতে।
এক ঝাঁক রৌদ্র এসে ঝলমল করে জলকেলিতে ভাসে,
জুঁই, শিউলি আর হাস্নাহেনারা গোমরা মুখে হাসে;
জলরাশির ভাঁজে ভাঁজে লোহিত মানবীরা রোজ আসে,
মাঝে মাঝে কৃষ্ণপক্ষের তমসাঘন বিভাবরীর বুক ভাসে।
হিমেল হাওয়ায় হেমন্তের এই শুভক্ষণে—
হৃদয় জুড়ে স্বপ্নরা সব আছে ঘিরে হৃদ্‌অঙ্গনে।
কি যে অমৃত সুবাস ধানের ক্ষেতের ফুলে,
মন প্রাণ ভরে গেল সোনার ফসলে।
হিমেল হাওয়া পরশ নিয়ে আসলো যে শীতের,
হেমন্তের আগমনী ধ্বনি ঝংকার তুলে সংগীতের।
বহিছে হিমেল মনে আনন্দের জোয়ার,
সুভাষণে মোহিত প্রকৃতির ঝংকার।
মেঘমুক্ত ঐ নীল গগন মৃদু হিমেল বাতাসে,
হেমন্তের নানান বাহার সুবাস ছড়ায় আকাশে।
হিমেল হাওয়া ধরার বুকে শীত আনল ফিরে,
নবান্নের উৎসব নিয়ে প্রকৃতির রানিকে ঘিরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews