রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের সীমান্তে ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন, দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা! হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, বাউফলে গ্রেপ্তার ২ কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর ইনানীতে জলন্ত  গ্যাস নিয়ন্ত্রণে  অত্যাধুনিক  সরঞ্জাম  নিয়ে মাঠে বাপেক্সের বিশেষজ্ঞ দল অবৈধ গাড়ি ও মবের ব্যপারে কোন ছাড় হবে না-চট্টগ্রাম ট্রাফিক গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন অনুষ্ঠিত 

প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬



সিরাজগঞ্জে আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন অনুষ্ঠিত 

সাথী সুলতানা,সিরাজগঞ্জ

“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী,  উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে আইডিইবি’র ৫৬তম, প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ খ্রি. উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনাসভা  অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪নভেম্বর-২০২৬খ্রি.) সকাল১০টায়  গণ পূর্ত ভবন প্রাঙ্গণে ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, ৮’নভেম্বর গণপ্রকৌশল দিবসটির উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা শহরের  প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে  গণপূর্ত ভবন সামনে এসে র‍্যালি প্রদর্শন সমাপ্ত করা হয়।

এর পূর্বে রংবেরঙের বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের  উদ্বোধন করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা)  মোঃ শাহাদাত হুসেইন এসময়ে তিনি বলেন, দেশের অবকাঠামোগত ও কারিগরি উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের মেধা ও শ্রমের অবদান রাখছেন। দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীরাই উন্নত দেশ গঠনের মূল কারিগর এবং সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ অনুষ্ঠান ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি নওশের আহমেদ তামান্না’র সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনা  করেনএবং সার্বিক দায়িত্ব ছিলেন,  আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। এসময়ে

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড সিরাজগঞ্জ এন্ড পাবনা সেলস ডিপার্টমেন্ট এর উপ-মহা ব্যবস্থাপক রাশেদ খান, জাতীয় জুটমিল উপ-মহা ব্যবস্থাপক ইঞ্জিয়ার আবু শামা মন্ডল, বিএ ডিসি   অবসর প্রাপ্ত সহকারী প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী  ইঞ্জিনিয়ার সুবল পোদ্দার,  ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল বারী, সিরাজগঞ্জ জেলা আইডিইবি’র  সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ  মোর্শেদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ মিলন মিয়া এবং মোঃ সোহানুর রহমান, আশরাফুল আলম, আরিফুর রহমান, পশ্চিমাঞ্চল গ্যাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ক্রীড়া সম্পাদক মাসুক মিয়া মাসুদ,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মোর্শেদ আলম,  মোঃ ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ নূরনবী সরকার মোঃ সাইফুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী), বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, সিরাজগঞ্জ পলিটেকনিকের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃতানভীর আহমেদ, গণপূর্ত অধিদফতর উপ-সহকারী প্রকৌশলী নাহিদ ইসলাম এবং মোঃ সোহেল রানা, মোঃ ফারুক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার প্রায় ৪ শতাধিক সদস্য, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবীণ-নবীণ প্রকৌশলী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews