বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬



খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার

শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ সাইদুজ্জামান (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খোকসা উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা মোঃ সাইদুজ্জামানকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আমিরুল ইসলামের ছেলে এবং ৩ নম্বর বেতবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। খোকসা থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews