মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬



কারখানার ময়লা ফেলে কৃষি জমি বিনষ্ট: হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

​হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি

কারখানার ক্ষতিকর বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলে উর্বর কৃষি জমি নষ্ট করার অপরাধে হাটহাজারী উপজেলায় একটি বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) হাটহাজারী পৌরসভার ১১ মাইল পশ্চিম এলাকার উক্ত কারখানায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানাটির বিরুদ্ধে বর্জ্য ফেলে কৃষি জমি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছিল। এরই প্রেক্ষিতে আজ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা মেলে।

​এছাড়া আকস্মিক এই অভিযানে কারখানাটিতে প্রয়োজনীয় ফায়ার সেফটি বা অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের আইনানুগ ছাড়পত্র না থাকার বিষয়টিও ধরা পড়ে।

​পরে এসব অনিয়ম ও অপরাধের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​পরিবেশ রক্ষা এবং জনস্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews