কারখানার ময়লা ফেলে কৃষি জমি বিনষ্ট: হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
কারখানার ক্ষতিকর বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলে উর্বর কৃষি জমি নষ্ট করার অপরাধে হাটহাজারী উপজেলায় একটি বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) হাটহাজারী পৌরসভার ১১ মাইল পশ্চিম এলাকার উক্ত কারখানায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানাটির বিরুদ্ধে বর্জ্য ফেলে কৃষি জমি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছিল। এরই প্রেক্ষিতে আজ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা মেলে।
এছাড়া আকস্মিক এই অভিযানে কারখানাটিতে প্রয়োজনীয় ফায়ার সেফটি বা অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের আইনানুগ ছাড়পত্র না থাকার বিষয়টিও ধরা পড়ে।
পরে এসব অনিয়ম ও অপরাধের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিবেশ রক্ষা এবং জনস্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত