রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালার হাজাছড়া শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে পর্যটন সম্ভাবনা জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ‎কিডনি রোগে আক্রান্ত ৫ বছরের শিশু সুমাইয়া, চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহায়তা কামনা বাউফলে ৭ ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা ঘোড়াঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বিজ্ঞানের প্রয়োজনীয়তা সুনামগঞ্জে বিএনপি ও প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিএনপি ও প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬



সুনামগঞ্জে বিএনপি ও প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ 

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল মুক্ত দেশ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। দুর্ভিক্ষ থেকে শুরু করে দেশের সংকটকালীন মুহুর্তে শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী চেতনায় এগিয়ে নিয়েছিলেন। স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় জিয়ার ভূমিকা অপরিসীম। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর ইমরান হোসেন চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্বা আসাদ উল্লাহ সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, স্কাউট লিডার বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হকসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ¬ব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে সুনামগঞ্জ জেলা সদরে এক বিশাল শোভাযাত্রা সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাক টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এমপি, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব এডভোকেট মোঃ আব্দুল হক,মোঃ আকবর আলী,নাদীর আহমদ,মোঃ রেজাউল হক,আ ত ম মিসবাহ,এডভোকেট শেরেনুর আলী,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন,সিনিয়র সহ সভাপতি সোহল আহমদ,সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েস,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারাচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দীপংঙ্কর বণিক সুজিত,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ ও জেলা ছাত্রদলের সভাপতি তারেক আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর কেবল অতীতের কোন স্মরণের দিন নয়। এটি গণতন্ত্রে অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এছাড়া বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। তারা আরো বলেন,বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে অনেকেই আবুল তাবোল বকছেন। ওদের ব্যাপারে সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা ।

অন্যদিকে দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে সুনামগঞ্জে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে তারুণ্যের শক্তি, মেধা ও ক্রীড়া প্রতিভার বিকাশে দেশব্যাপী শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)

এর অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ (সদর ও বিশ্বম্বরপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন। অনুষ্ঠান শেষে নতুন কুড়ি স্পোর্টস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তারা। জেলার তাহিরপুর উপজেলায় বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা,তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুনাব আলীর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে অনুরুপ কর্মসুচি পালন করে তাহিরপুর উপজেলা বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews