রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালার হাজাছড়া শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে পর্যটন সম্ভাবনা জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ‎কিডনি রোগে আক্রান্ত ৫ বছরের শিশু সুমাইয়া, চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহায়তা কামনা বাউফলে ৭ ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা ঘোড়াঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বিজ্ঞানের প্রয়োজনীয়তা সুনামগঞ্জে বিএনপি ও প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

বাউফলে ৭ ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬



বাউফলে সাবেক এমপির নেতৃত্বে ৭ ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

গেলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)

ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বাউফল উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বাউফলের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।

র‍্যালিটি সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে  আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালিতে শহিদুল আলম তালুকদারের স্ত্রী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালমা আলম লিলি উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খোকনসহ উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর শহরের রাজপথ। র‍্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ঐতিহাসিক ৭ ই নভেম্বরের তাৎপর্য স্মরণ এবং দিবসটির চেতনা তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি বাউফল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews