রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালার হাজাছড়া শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে পর্যটন সম্ভাবনা জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ‎কিডনি রোগে আক্রান্ত ৫ বছরের শিশু সুমাইয়া, চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহায়তা কামনা বাউফলে ৭ ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা ঘোড়াঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বিজ্ঞানের প্রয়োজনীয়তা সুনামগঞ্জে বিএনপি ও প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

‎কিডনি রোগে আক্রান্ত ৫ বছরের শিশু সুমাইয়া, চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহায়তা কামনা

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬



‎কিডনি রোগে আক্রান্ত ৫ বছরের শিশু সুমাইয়া, চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহায়তা কামনা

মোঃ মিশিকুল মন্ডল

‎জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা রোয়াইড় গ্রামে মাত্র ৫ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছে শিশু সুমাইয়া আক্তার। অর্থাভাবে সুমাইয়ার নিয়মিত চিকিৎসা ও ওষুধ খরচ জোগাতে না পেরে চরম অসহায় হয়ে পড়েছেন তার দরিদ্র বাবা-মা।

‎ মো. মামুন রশীদ ও মোছা. রুমি খাতুনের কন্যা সুমাইয়া। পরিবার জানায়, মেয়ের চিকিৎসায় ইতোমধ্যে যা সম্বল ছিল, তার সবই ব্যয় করা হয়েছে। কিন্তু দিন দিন চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় এখন আর ওষুধ কেনার সামর্থ্যও তাদের নেই। সুমাইয়াকে বাঁচাতে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে এখন সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই।

‎​পরিবারের আকুতি—আপনাদের সামান্য একটু সহযোগিতাই পারে ছোট্ট সুমাইয়ার জীবন বাঁচাতে। একটুখানি সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসিমুখ।

‎​সহযোগিতা পাঠানোর ঠিকানা বা যোগাযোগের মাধ্যম:

‎​রোগীর নাম: মোছাঃ সুমাইয়া আক্তার

‎​পিতা: মো. মামুন রশীদ

‎​মাতা: মোছাঃ রুমি খাতুন

‎​ঠিকানা: গ্রাম: রোয়াইড়, ক্ষেতলাল, জয়পুরহাট।

‎​মোবাইল নম্বর (বিকাশ/নগদ বা সরাসরি যোগাযোগের জন্য): 01707-130965

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews