রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালার হাজাছড়া শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে পর্যটন সম্ভাবনা জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ‎কিডনি রোগে আক্রান্ত ৫ বছরের শিশু সুমাইয়া, চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহায়তা কামনা বাউফলে ৭ ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা ঘোড়াঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বিজ্ঞানের প্রয়োজনীয়তা সুনামগঞ্জে বিএনপি ও প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬



ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি

​প্রদীপ বণিক, ময়মনসিংহ

ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।   দিবসটি উদযাপন উপলক্ষে দলটির হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

​রবিবার  (৮ই নভেম্বর) বিকেলে  থেকেই ভালুকা উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি  বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডসহ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলে ভালুকা সরকারি কলেজ মাঠ।

​ ভালুকা সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশালাকার বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

​র‍্যালিটি ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে সাময়িক যান চলাচলেই ধীরগতি সৃষ্টি হলেও শৃঙ্খলা রক্ষায় দলের স্বেচ্ছাসেবকদের সজাগ দৃষ্টি রাখতে দেখা যায়। র‍্যালিতে আগত নেতাকর্মীরা ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলীয় হাইকমান্ডের পক্ষে বিভিন্ন ঐক্যবদ্ধ স্লোগান দেন।

​র‍্যালিপূর্ব ও পরবর্তী সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক ও স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি দিবস ও সকল নেতাকর্মীদের দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন ।  এসময়  বিএনপি ও অঙ্গ-সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দরাও  বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল।

দেশপ্রেমিক সিপাহী ও জনতা এক হয়ে দেশবিরোধী চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করে আনেন। আজ দেশের এই সংকটময় মুহূর্তে ৭ই নভেম্বরের চেতনা আমাদের আবার নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়।” ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল  অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ সমর্থক। র‍্যালিটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews