বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
আস্থা লাইফের সাথে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘শিক্ষা সুরক্ষা বীমা’ চুক্তি ‎গাইবান্ধা সরকারি কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কক্সবাজারে মাদকের চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নির্যাতন, নিহত ১ ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা আন্দোলন ঘিরে টিপুরদিতে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার কবিতা/মাটি/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল হাটহাজারীতে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন: ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড শতভাগ পাসের হার দেখানোর প্রতিযোগিতায় বলি হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ! প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

‎গাইবান্ধা সরকারি কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬



‎গাইবান্ধা সরকারি কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
‎

মির্জা গোলাম হাফিজ,গাইবান্ধা 
‎পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা সরকারি কলেজে একটি সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ বুধবার (৪ নভেম্বর) কলেজের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা।
‎
‎অভিযান চলাকালে কলেজের বিভিন্ন চত্বর, ক্লাসরুমের আশপাশ ও হাঁটার পথ পরিষ্কার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রসিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান। তাঁরা নিজেরাও উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
‎
‎অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’ স্লোগানকে সামনে রেখে একটি প্লাস্টিক ও আবর্জনামুক্ত আদর্শ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
‎
‎কলেজ কর্তৃপক্ষ মনে করে, একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতার বিকল্প নেই। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু একদিনের কোনো আনুষ্ঠানিকতা বা কর্মসূচি নয়, বরং এটি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কলেজের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews