রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের এক কিংবদন্তি মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষায় পরিবার সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলের জীবিকা ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে! মেঘনায় তামার তার চুরির মামলায় নাসির গ্রেপ্তার গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘ ভোগান্তির অবসানে সোনারগাঁয়ের দত্তপাড়ার ময়লার ভাগাড় অপসারণ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাশের হার ৫২%, জিপিএ-৫ অর্ধেকের বেশি কমেছে

দীর্ঘ ভোগান্তির অবসানে সোনারগাঁয়ের দত্তপাড়ার ময়লার ভাগাড় অপসারণ

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬



দীর্ঘ ভোগান্তির অবসানে সোনারগাঁয়ের দত্তপাড়ার ময়লার ভাগাড় অপসারণ

আনিসুর রহমান, সোনারগাঁ

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনার ভাগাড় অপসারণে  হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।

বিশেষ করে দত্তপাড়া এলাকার সোনারগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হতো। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকায় বিদ্যালয়ের ছাত্রীসহ আশপাশের বাসিন্দাদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায়, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

সোনারগাঁ পৌর প্রশাসকের উদ্যোগ ও নির্দেশনায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণের পাশাপাশি আশপাশের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশদূষণের সৃষ্টি হয়েছিল। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়রা আশা করছেন, চলমান এ পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে দত্তপাড়া এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে। একই সঙ্গে শিক্ষার্থীসহ এলাকাবাসী একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচলের সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews