রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার!

গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬



গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত

মির্জা গোলাম হাফিজ,গাইবান্ধা

গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে (২৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) এবং জেলা ও উপজেলা পর্যায়ের সব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা জোরদারকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সাথে মাঠপর্যায়ে প্রশাসনের কার্যকারিতা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান জেলা ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews