
গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত
মির্জা গোলাম হাফিজ,গাইবান্ধা
গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে (২৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) এবং জেলা ও উপজেলা পর্যায়ের সব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা জোরদারকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সাথে মাঠপর্যায়ে প্রশাসনের কার্যকারিতা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান জেলা ম্যাজিস্ট্রেট।