রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬



কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

এমদাদুল হক

কিশোরগঞ্জ, করিমগঞ্জে দুই নৌকার সংঘর্ষে নিখোঁজের একদিন পর রেজওয়ান আহমেদ শুভ (যুবক)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামের চামড়া বন্দর নদীর মাঝখানে দুই নৌকার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি নৌকা ডুবে গেলে রেজওয়ান আহমেদ শুভ পানিতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বালিখলা মাছ বাজারের পাশ থেকে নিখোঁজ রেজওয়ান আহমেদ শুভর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাগুলি গ্রামের শহীদ মিয়ার একমাত্র ছেলের
মরদেহ উদ্ধারের পর পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews