
দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন করেছে
স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন
আব্দুস সালাম, দিনাজপুর
প্রাকৃতিক দূর্যোগের দেশ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন, জলোচ্ছ্বাস এদেশের নিত্যসঙ্গী। এসবের সাথে প্রাকৃতিক দুর্যোগ “বজ্রপাত” প্রতি বছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে নীরবে। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি। তার মধ্যে বাংলাদেশ রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিগত ৪০ বছরে আমাদের দেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতের মধ্যে বড় একটা অংশ রয়েছে কৃষক শ্রেণী যারা খোলা মাঠে কাজ করে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত হতে সুরক্ষায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন পাবনার চাটমোহর উপজেলায় ৫০০ টি তালের চারা রোপনের মাধ্যমে সারাদেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালের চারা রোপন কর্মসূচী সূচনা করে।
এরই ধারাবাহিকতায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি ক্রপ কেয়ার এর আয়োজনে ১৫ সেপ্টেম্বর-২০২৬ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া বুড়িরহাট, সংযোগ সড়কের দুই পাশে ২০০ টি তালের চারা রোপন করা হয়।
উল্লেখ্য যে, চারা রোপন কর্মসূচীর পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত স্থানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জায়গায় তালের চারা রোপন কর্মসূচী আগামী দিনগুলোতেও অব্যহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সুরভি আক্তার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু বকর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু বোরহান, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম এবং স্কয়ার এর প্রতিনিধি জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন হেড অফিসের প্রতিনিধি এক্সিকিউটিভ সেলস তাওহীদ মোঃ ফয়সালুল বারী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর এবং এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।