
ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে
মোঃ আনভিল বাপ্পি ,ঘোড়াঘাট, দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাটে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার ১৪ সেপ্টেম্বর বেলা ১২ টায় উপজেলার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিম এর সভাপতিত্তে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান,ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,সমাজসেবা অফিসার মাসুদ রানা, শিক্ষা অফিসার আফজাল হোসেন,
ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনভিল বাপ্পি, সহ আরো অনেকে, সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, চুরি,ছিনতাই এর উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন ।