
মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা, ৯২ সংযোগ বিচ্ছিন্ন
ফালু মিয়া
নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পরিচালনা করা এই অভিযানে ৭টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বকেয়া বিল বাবদ ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।
অভিযানকালে ৯২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’ অনুযায়ী এই শাস্তি ও জরিমানা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সম্পদের অপব্যবহার রোধ এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রাজস্ব ক্ষতি প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।