শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬



ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

​নিযেস্ব প্রতিনিধি:

সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং কেন্দ্র ও প্রান্তিক গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল।

​সম্প্রতি রাজধানীর মানবকণ্ঠ কার্যালয়ে সম্পাদকীয় কক্ষে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে বর্তমান গণমাধ্যমের প্রেক্ষাপট, সংবাদপত্রের স্বাধীনতা এবং পরিবর্তিত পরিস্থিতিতে আঞ্চলিক পত্রিকাগুলোর টিকে থাকার সংগ্রাম ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক ভূমিকা তুলে ধরা হলে ডিইউজে সভাপতি সন্তোষ প্রকাশ করেন এবং পত্রিকাটির সার্বিক অগ্রযাত্রায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

​ডিইউজে সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ের সংবাদপত্রগুলোই প্রকৃতপক্ষে তৃণমূল মানুষের আসল কণ্ঠস্বর তুলে ধরে, যা একটি সুস্থ গণতন্ত্র বিনির্মাণে অপরিহার্য। রাজধানীর জাতীয় গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় পত্রিকাগুলো জনমানুষের সাফল্য ও সংকটের বস্তুনিষ্ঠ চিত্র প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, মফস্বল সম্পাদক এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মাল্টিমিডিয়া ও সিরাজদিখান প্রতিনিধি। উপস্থিত নেতৃবৃন্দ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​সংশ্লিষ্টদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ কেন্দ্র ও তৃণমূলের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে এবং আঞ্চলিক সাংবাদিকতার বিকাশে একটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews