রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে জমি সংক্রান্ত জেরে গুরুত্বর আহত-১

  • প্রকাশিত: সোমবার, ১০ অগাস্ট, ২০২৬



শেরপুরে জমি সংক্রান্ত জেরে গুরুত্বর আহত-১

সুমন কুমার দে,শেরপুর:

শেরপুর জেলার সদর উপজেলার ধলা ইউনিয়নে বাকার কান্দা গ্রামের ৯ই আগস্ট রোববার সকালে

জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা ১. মো. সোহাগ মিলন (৩২) ২.সুজন মিয়া(৪১) উভয় দ্বয়ের পিতা- রুস্তম আলী ৩. রুস্তম আলী পিতা- মৃত্যু ঈমাম শেক। তিন জনে মিলে আয়নাল হক(৫৫) পিতা- মৃত হামিজ উদ্দিন এর বসত ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আয়নাল হক’কে। এসময় আয়নাল হকের আত্ম চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ওই তিন জন বীরদর্পে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। এসময় এলাকার মানুষ আয়নাল হক কে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে তাকে তার নিকটতম আত্নীয় স্বজনের সহযোগিতায় দ্রুত শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। ভর্তি করার পর তাহার মাথায় রাম দা  এর কুপের  ৯ টি সেলাই হয় এবং রড দিয়ে এলোপাতাড়ি র বারির কারণে তার বাম হাত ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পরেও প্রতিপক্ষ ব্যাক্তিরা একের পর এক হুমকি অব্যাহত রাখছে ফলে আতংকে মধ্যে রয়েছে আয়নাল হক এর পরিবার।

এবিষয়ে ৯ ই আগস্ট রোববার রাতেই মো. সোহাগ মিলন, ২, সুজন মিয়া ও রুস্তম আলী কে আসামি করে শেরপুর সদর থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে ১০ আগস্ট সোমবার আয়নাল হক এর ভাতিজি’র জামাই মো. আব্দুল করিম জানান, তিরছা মৌজায়  সাড়ে ষোল শতাংশ জমি আয়নাল হক প্রকৃত মালিক থাকা সত্বেও আসামীরা পেশীশক্তির দাপটে  জোরপূর্বক আয়নাল হকের ওই সাড়ে ষোল শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ দখল নেওয়ার চেষ্টা চালায়। তারই ধারাবাহিকতা রোববার সকালে তাকে হত্যার উদ্দেশ্যে তাহার বসত বাড়ীতে হামলা চালায় বলে দাবি করেন তিনি। এব্যাপারে শেরপুর সদর থানায় যোগাযোগ করা হলে এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. আসাদ জানায়, মামলাটি  এফআইআর যোগ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews