মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিদ্যুৎ বিভ্রাটের মাঝেই ‘ভৌতিক’ বিল  পীরগঞ্জে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে অপপ্রচার ॥ সুশীল সমাজের ক্ষোভ শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা জুলাই গ্রাফিতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গাজীপুরে শিশুকে প্রলোভন দেখিয়ে কক্ষে নেওয়ার অভিযোগ, থানায় এজাহার হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কালীগঞ্জের ঐতিহ্যবাহী  মৃৎশিল্প বিলুপ্তির পথে, বেড়েছে মাটির দাম মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাড়িওয়ালার শারীরিক সম্পর্ক, মাঝরাতে হাতেনাতে ধরে পুলিশে দিলো এলাকাবাসী

পীরগঞ্জে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে অপপ্রচার ॥ সুশীল সমাজের ক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পীরগঞ্জে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে অপপ্রচার ॥ সুশীল সমাজের ক্ষোভ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে একটি মহল অসৎ উদ্দেশ্যে অপপ্রচার করছে বলে সত্যতা পাওয়া গেছে। ফলে সুশীল সমাজ সহ নানা শ্রেণি পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে, পীরগঞ্জ সাব রেজিষ্ট্রার মনীষা রানী রায় এ উপজেলায় সাব-রেজিষ্ট্রার হিসেবে যোগদানের পর থেকেই সততা, দক্ষতা ও সরকারি নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করছেন।

একটি মহল অসৎ উদ্দেশ্যে তার কাজের মনোবলকে নষ্ট করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন বলে সুশীল সমাজ ও অধিকাংশ দলিল লেখক মঙ্গলবার এ মন্তব্য করেন। ঐ চক্রটি সম্প্রতি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার মহোদয়ের বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অবশেষে তার সত্যতা মেলেনি। একই ঘটনা সাব-রেজিষ্ট্রার মনীষা রানী রায়ের বিরুদ্ধে। মানুষ প্রতিকার চায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews