রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬



ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের বাসিন্দা অলক চন্দ্র মিত্রকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত অলক চন্দ্র মিত্র (৩৭) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ফুলপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের পুরাতন কালী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করতেন। অভিযোগে বাদী জানান, ২০২০ সালে অলকের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ গত ১০ জুলাই ২০২৬ সন্ধ্যায় সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি ভাড়া বাসায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। পরে বিয়ের জন্য চাপ দিলে অলক বিয়ে করতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং কয়েকজন লোক নিয়ে ক্ষতির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে অভিযান চালিয়ে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের পুরাতন কালী মন্দিরসংলগ্ন একটি বাসা থেকে অভিযুক্ত অলক চন্দ্র মিত্রকে গ্রেফতার করে পুলিশ। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews