রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব কল্যাণ ইসলামিক ফাউন্ডেশন এর সমাবেশ ! বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক। গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

নিযেস্ব প্রতিনিধি গৌরনদী (বরিশাল) :

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন বিকেল সাড়ে ৩টায় উপজেলার দক্ষিণ বিল্বগ্রামের মহা সার্বজনীন রাধা গোবিন্দ ও মনসা মন্দির অঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠানসহ বর্ণাঢ্য রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার গুরুবাড়ী, বিল্লগ্রাম, জঙ্গলপট্টি এলাকার হাজার, হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, ভক্ত ও পূজারীদের অংশগ্রহণে মন্দির অঙ্গন তখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে আমন্ত্রিত অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র হালদার। অতিথি হিসেবে রথযাত্রা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল, স্থানীয় বিএনপি নেতা খবির হোসেন সিকদার, শিক্ষক নেতা এস, এম জাকির হোসেন, কিরণ চন্দ্র গোস্বামী, সঞ্জয় কুমার দে, জীবন গোস্বামী, অজয় গোস্বামী। এক পর্যায়ে অতিথিবৃন্দ, পুরোহিত ও ভক্তরা মিলে মন্দির অঙ্গনে ফলদ-বনজ ও ফুলের চারাসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষের চারা রোপন করেন। এরপর ওইদিন বিকেল ৪টা ১ মিনিটে রথযাত্রার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক হরিদাস গোস্বামী। শেষে বিশাল আকৃতির এক কাঠের রথে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে স্থাপন করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ভক্ত ও পুজারিবৃন্দরা রথটিকে টেনে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা (ভক্তরা) ‘জয় জগন্নাথ’ ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিতে দিতে রথ টানেন এবং ভক্তি ভরে জগন্নাথ দেবের উপস্থিতি অনুভব করেন। ওইদিন সন্ধ্যায় রথটি নিয়ে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেন। রথযাত্রাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী নানান বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোরদের ভিড়ে এলাকাটি তখন মুখরিত হয়ে ওঠে। উৎসবকে নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews