বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ধীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতেমা ফাইরুজের প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে গৌরবোজ্জ্বল সাফল্য !

​নিজস্ব প্রতিবেদক, লৌহজং (মুন্সিগঞ্জ):

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ধীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ফাতেমা ফাইরুজ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে সে অত্যন্ত কৃতিত্বের সাথে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) লাভ করেছে। (যার রোল নম্বর: ৩১০০০৪৯)। ​ফাতেমা ফাইরুজ লৌহজংয়ের স্থানীয় বাসিন্দা জনাব ফয়সাল দেওয়ান এবং মোসাম্মৎ মাহফুজা আক্তার দম্পতির সুকন্যা। তার এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং পরিবারসহ পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ ফাতেমার এই কৃতিত্বে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল শিক্ষাজীবন কামনা করেছেন। ​তার এই ধারাবাহিক সাফল্য ধরে রেখে ভবিষ্যতে সে যেন আরও বড় ও ভালো ফলাফল অর্জন করতে পারে এবং দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে, সে লক্ষ্যে তার পিতা-মাতা অত্যন্ত আশাবাদী। ​ফাতেমা ফাইরুজের শিক্ষাজীবনে আগামী দিনগুলোতে আরও বড় সাফল্য অর্জন এবং তার সার্বিক মঙ্গলের জন্য তার পিতা-মাতা ও পরিবার সকলের নিকট আন্তরিক দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews