রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন !

আবুল কালাম আজাদ ,চাটখিল-সোনামুড়ী :

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম রাজু নামে দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে। দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিব ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোডের মৃত নুর ইসলামের ছেলে। দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রবিউল গোপালঞ্জ সদরের নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে। সাকিব উত্তরখানের মাজার এবং রাজু উত্তরার আব্দুল্লাহপুরে থাকতেন। জানা গেছে, রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় বাসচাপায় গুরুতর আহত হন রাজু ও সাকিব। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে পাঠানো রিকশাচালক মো. সাগর ওরফে সুখেল বলেন, ‘একটি লাল রঙের বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাস্তার ডান পাশে জায়গা থাকার পরও বাসটি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। মনে হয়, বাসটি ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচল করে।’ সাগর বলেন, ‘তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ‘সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক মারা গেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘাতক চালক ও গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।’এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি খালিদ মনসুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews