মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিল পৌর শহরে যানজট সৃষ্টিকারীভ্যান গাড়িতে করে পণ্য বিক্রি করতে দেওয়া হবে এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ! তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ! আনন্দ টিভির নির্বাহী ব্যবস্থাপকের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে বৃক্ষরোপণ ! শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ ! জ্বালানির দাম কমলেও কমেনি সিএনজি ভাড়া ! পাহাড়ধস- বন্যায় ৩১ প্রাণহানি,মৎস্যে ৪৬ কোটি টাকার ক্ষতি ! জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের প্রচারণা শুরু করলো ভারত ! কক্সবাজারে পানিবন্দি মানুষের  দূয়ারে  পুলিশ সুপার,দিলেন খাদ্য  সহায়তা !

কক্সবাজারে পানিবন্দি মানুষের  দূয়ারে  পুলিশ সুপার,দিলেন খাদ্য  সহায়তা !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কক্সবাজারে পানিবন্দি মানুষের  দূয়ারে  পুলিশ সুপার,দিলেন খাদ্য  সহায়তা !

 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার  :

ভারী বর্ষনে টানা এক সপ্তাহের বৃষ্টিতে  নেমে আসা  পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের চকরিয়া,  পেকুয়াও রামু উপজেলা।  তলিয়ে যাওয়া এই জনপদে পানিবন্দি ও দিশেহারা বিপন্ন মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। রোববার (১২ জুলাই) দিনব্যাপী বন্যাকবলিত দুর্গত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। কক্সবাজার জেলা পুলিশ সূত্র জানায়, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় চকরিয়া এবং পেকুয়ার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেলে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। সংকটময় এই পরিস্থিতিতে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা পুলিশের একটি দল বন্যাকবলিত এলাকায় ছুটে যায়। এদিন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ও বরইতলী এবং পেকুয়া উপজেলার টৈটং ও সদর ইউনিয়নের নন্দীর পাড়াসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষের হাতে জরুরি খাদ্য সহায়তা তুলে দেন।  পুলিশের নিজস্ব ত্রাণ বিতরণের পাশাপাশি এদিন সকাল ১১টায় চকরিয়া উপজেলার লক্ষ্যারচর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত ৩ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার (ভুনা খিচুড়ি) বিতরণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে বৃহত্তর চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান হাজি মোহাম্মদ শফি উল্লাহর নিজস্ব অর্থায়নে এই বিশাল মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গতদের হাতে খাবার তুলে দেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ উদ্যোগ প্রসঙ্গে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান হাজি মোহাম্মদ শফি উল্লাহ বলেন, “টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি মানুষ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একজন রাজনৈতিক কর্মী ও সমাজের সাধারণ মানুষ হিসেবে তাদের এই বিপদে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে জেলা পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে খাবার তুলে দিয়ে যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই ভুনা খিচুড়ি বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। সার্বিক পরিচালনায় ছিলেন চকরিয়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও এভারগ্রীন হাসপাতাল চকরিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইদুল হক চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং কক্সবাজার জেলা বিএনপির প্রভাবশালী সদস্য আবু তালেব চৌধুরী। অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী বলেন, “চকরিয়া ও পেকুয়ায় এবারের বন্যার ভয়াবহতা অতীতের অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। এই মুহূর্তে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দলমত নির্বিশেষে বানভাসি মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের এই কর্মসূচি এবং জেলা পুলিশের মানবিক অংশগ্রহণ সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় সাহস জুগিয়েছে। তিনি বলেন, এলাকার সন্তান ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সার্বিক নির্দেশনায় আমরা মাঠে রয়েছি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিক সওদাগর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম, বিএনপি নেতা আবু ইউসুফ, ওয়াহিদুল ইসলাম লিটন এবং যুবদল নেতা মুবিনুল ইসলাম রুবেল ও মিরাজুল আলম। ত্রাণ ও খাবার বিতরণের পাশাপাশি পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি জলমগ্ন মানুষের দুর্ভোগ, সংকট ও বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সুপার বলেন, যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার যে মানবিক অঙ্গীকার কক্সবাজার জেলা পুলিশ ধারণ করে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলমান রয়েছে বলেও তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন। মানবিক সহায়তার এই পুরো কার্যক্রমে পুলিশ সুপারের সঙ্গে সার্বক্ষণিক মাঠে ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর এবং চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ। এছাড়া দিনব্যাপী এই কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর প্রেস সচিব সাফওয়ানুল করিম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা শাহীন মুরাদ ও শেখাব উদ্দিন, বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুল আমিন ইমুসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews